সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) তিনি ফ্লোরিডার অরল্যান্ডে ভর্তি থাকা হাসপাতাল থেকে ছাড়া পান বলে বলসোনারোর পরিবারের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র নিশ্চিত করেছে।

বুধবার (১১ জানুয়ারি) এ সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে ফ্লোরিডায় উড়ে গিয়েছিলেন বলসোনারো। এরপর দিন দু’য়েক আগে তার কয়েকশ সমর্থক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে তাণ্ডব চালায়।

ফ্লোরিডার স্থানীয় সময় সোমবার (৯ জানুয়ারি) বলসোনারোর স্ত্রী জানান, অন্ত্রে ব্যথা অনুভব করায় তাকেহাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হন বলসোনারো। ছুরিকাঘাতের স্থানে প্রায়ই ব্যথা অনুভব করেন তিনি। এদিকে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় দেশটিতে চলছে গণগ্রেফতার। আর এর মধ্যেই দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে ব্রাজিলের সামরিক পুলিশের প্রধানকে গ্রেপ্তারও করা হয়েছে।

ব্রাজিলের অ্যাটর্নি জেনারেলের অফিস বলেছে, অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্রাসিলিয়ার সাবেক জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেস-সহ এবং অন্যান্যরাও রয়েছেন। তবে টরেস দাঙ্গায় কোনও ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন।

গত বছরের অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বলসোনারোকে হারিয়ে ক্ষমতায় আসেন লুলা দা সিলভা। কিন্তু লুলার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টি মানতে পারেননি বলসোনারোর সমর্থকরা। ফলে তিনি ক্ষমতা গ্রহণের পরপরই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলসোনারো

আপডেট সময় ০১:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩