ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ প্রথমবারের মতো আয়োজিত সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চন্দনাইশ ভূমি অফিসের নথি ফেলা হলো নদীতে, প্রতিবাদ করায় চাকরি হারালেন নৈশপ্রহরী গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প কারামুক্ত হয়ে আখতারুজ্জামান বললেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’ আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল মিরপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শনিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন সহ সর্বমোট ৮২ জনকে আটক করা হয়।

আটককৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২

আপডেট সময় ০৯:১৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬