ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে প্রকল্পে ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: আসামি ১৩ মধ্যরাতে গৃহবধূর বাসায় ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে জ্বালানি সংকটের দায় সরকারের নয়, বিরোধী দলের লং মার্চ অযৌক্তিক: রিজভী সাংবাদিক নূরে আলমের বাবা জাকির হোসেন আর নেই কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ঢাকা-বরিশাল লংমার্চ, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় ১১ দলীয় ঐক্যের পথসভা গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্তর ভাগ্য ঢাকার ভাড়া বাসা থেকে বালিয়াডাঙ্গীর কিশোর আকাশের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিকদের নির্বাচন অনুষ্ঠিত

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতি লি.-এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬-২৯ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মাদারটেক সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ২৭৪ জন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬টি পদে ৬ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে হাজী মোঃ জাহাঙ্গীর আলম খান ও মোঃ ইয়াকুব, সিনিয়র সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও আমিরুল ইসলাম মনা, সহ-সভাপতি পদে মোঃ মোবারক হোসেন ও আনোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম লিটন ও মোঃ আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নুর নবী, মোঃ শহিদুল ইসলাম ও মো. মাহিন উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে মোঃ হাবিব পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মনির হোসেন, প্রচার সম্পাদক পদে সঞ্জয় মজুমদার, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন ও শ্রম বিষয়ক সম্পাদক পদে মোঃ শিমুল।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগণ। নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী, আমরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতির উন্নয়নে কাজ করব। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিক সমিতির উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুর সাত্তার বলেন, সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল ভালো। নির্বাচনের সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন সচিব শ্রীকৃষ্ণ (কিশোর), নির্বাচন প্রধান (১) হাজী জহুরুল ইসলাম, নির্বাচন প্রধান (২) আলম স্বর্ণকার, নির্বাচন প্রধান (৩) বাদল চন্দ্র ভৌমক উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে প্রকল্পে ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: আসামি ১৩

সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাজাহানপুর থানা স্বর্ণশিল্পালয় মালিকদের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬