নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনির বাবা জাকির হোসেন (৬৮) চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজারের নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শনিবার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে জাকির হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সহকর্মীর বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
জাকির হোসেনের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 



















