ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার! সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন, এলাকাজুড়ে শোকের মাতম আলিমে সাফল্যের শীর্ষে দারুননাজাত, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ বড়লেখার দুর্গম পাহাড়ে আলো ছড়াচ্ছেন নবীন শিক্ষক নান্টু পাল চন্দনাইশ পৌরসভার প্রকৌশলী রাজীবের বিরুদ্ধে ৩০ শতাংশ কমিশন ও ঘুষ বাণিজ্যের অভিযোগ সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় বিদায় সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান ভোলাহাটে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! হত্যার চেষ্টায় গুরুতর আহত যুবক! মিরসরাইয়ে প্রকল্পে ১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ: আসামি ১৩ মধ্যরাতে গৃহবধূর বাসায় ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে

সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় বিদায় সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৫:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

বদলিজনিত কারণে ভোলা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আবু নোমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সহকর্মীদের আন্তরিকতা, ভালোবাসা ও শুভকামনায় আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এ বিদায় আয়োজন।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী পুলিশ পরিদর্শক মো. আবু নোমানের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি তাঁর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বিদায়ী সহকর্মীর সঙ্গে কর্মকালীন স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে সাফল্য ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহসানুজ্জামান, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স, ডিআইও-১সহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বদলিজনিত কারণে কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও কর্মজীবনের স্মৃতি অমলিন থাকবে—এমন শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার!

সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় বিদায় সংবর্ধনা পেলেন পুলিশ পরিদর্শক আবু নোমান

আপডেট সময় ০৫:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬