ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোবাইল চুরির ডায়েরি করতে হেলমেট ছাড়াই থানায়, গুনলেন জরিমানা

সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনে কাগজপত্র ছাড়াই চালাচ্ছিলেন। পুলিশের নজর এড়াতে বড় রাস্তার দিকে যেতেন না। কিন্তু কাল হলো মোবাইল হারানো।

সেই বাইকেই দুই বন্ধুকে নিয়ে ওই যুবক সোমবার (২ জানুয়ারি) কলকাতার রাজারহাট থানায় যান ডায়েরি করতে। পুলিশ সেই ডায়েরি নথিভুক্ত করার পর যুবকের কাছে মোটরসাইকেলের কাগজ দেখতে চায়। কিন্তু দেখাতে না পারায় জরিমানা দিতে হলো সাড়ে ছয় হাজার টাকা। পুলিশ জানায়, কলকাতার নারায়ণপুরের ওই যুবকের নাম মোহাম্মদ সোনু। সোমবার তিনি দুই বন্ধুকে বাইকে নিয়ে থানায় যান হারানো মোবাইলের খোঁজে ডায়েরি করতে। তিন জনের কারও মাথাতেই হেলমেট ছিল না। ডায়েরি নেওয়ার পরই সোনুকে জেরা করে পুলিশ।

জানা যায়, হেলমেট তো দূরে থাক, ওই যুবকের কাছে ছিল না লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজ। ভারতের বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনা এড়াতে বিনা হেলমেটের বাইক চালক দেখলেই জরিমানা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোকে। সে দিন ওই যুবক থানায় ঢুকতেই পুলিশ সদস্যরা খেয়াল করেন, সোনুর বাইকে হেলমেট ঝোলানো নেই। এরপরই কর্মকর্তারা কর্তব্যরত অফিসারকে নির্দেশ দেন, সোনুকে যেন চড়া হারে জরিমানা করা হয়।

রাজারহাট থানার এক কর্মকর্তা জানান, হেলমেট, লাইসেন্স ও বাইকের কাগজপত্র না থাকা এবং একটি বাইকে তিন জন চড়া-সহ একাধিক অভিযোগে সোনুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে আটক করা হয় বাইকটিও। পরে জরিমানার অংক জমা দিয়ে থানা থেকে বাইক ছাড়িয়ে নিয়ে যান সোনুর পরিবারের লোকজন।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আশা করা যায়, এ ঘটনায় স্থানীয় পর্যায়ে সতর্কতা তৈরি হবে। তবে জরিমানার অংক অনেক বেড়ে যাওয়ায় বাইক চালকেরা সজাগ হয়েছেন বলেই মনে হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মোবাইল চুরির ডায়েরি করতে হেলমেট ছাড়াই থানায়, গুনলেন জরিমানা

আপডেট সময় ১২:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩