ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এক সপ্তাহে দুইবার ঢিল, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তায় উদ্যোগ

উদ্বোধন হয়েছে মাত্র এক সপ্তাহ। এরইমধ্যে দুইবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (হাওড়া-নিউজলপাইগুড়ি) লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য একাধিক পদক্ষেপ নিতে যাচ্ছে রেল পুলিশ (জিআরপি)। 

বুধবার (৪ জানুয়ারি) বিষয়টি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শিলিগুড়ি জিআরপির সুপার এস সেলভামুরুগান। বৈঠকে ওই এক্সপ্রেসের সুরক্ষায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যেসব স্টেশনে পাথর ছোড়ার ঘটনা ঘটছে সেখানে স্থানীয় পুলিশ এবং সাধারণ মানুষের সাহায্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আরপিএফের থেকে বিভিন্ন মামলা আমরা নেওয়ার চেষ্টা করছি। কারণ তাদের তুলনায় আমাদের টেকনিক্যাল সাপোর্ট অনেক বেশি।’ গত বছরের ৩০ ডিসেম্বর উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয় ট্রেনে। মঙ্গলবার নিউজলপাইগুড়ি ঢোকার মুখেও পাথর ছোড়া হয় ট্রেন লক্ষ্য করে। ওই দু’টি ঘটনায় জিআরপির পক্ষ থেকেও তদন্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

এক সপ্তাহে দুইবার ঢিল, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তায় উদ্যোগ

আপডেট সময় ১২:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩