ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানী ছেড়ে গ্রামাঞ্চলে গেলেই লাখ লাখ টাকা দেবে এশিয়ার এই দেশ

বিশ্বের সব মানুষই উন্নত জীবনের আশায় রাজধানী শহরে আসেন। এতে করে রাজধানীতে পড়ে বিরূপ প্রভাব। বাড়ে ট্রাফিক জ্যাম, বাড়ে জন কোলাহল। অন্যদিকে প্রায় সবাই শহরমুখী হওয়ায় গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলগুলো হয়ে যাচ্ছে জনশূন্য।

তবে এবার রাজধানীর ওপর থেকে চাপ কমাতে এবং গ্রাম অঞ্চলগুলোতে মানুষের উপস্থিতি বাড়াতে ভিন্ন উদ্যোগ নিয়েছে এশিয়ার দেশ জাপান। দেশটি ঘোষণা দিয়েছে, যারা রাজধানী টোকিও ছেড়ে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাবেন তাদের দেওয়া হবে লাখ লাখ টাকা। সংবাদমাধ্যম টাইম মঙ্গলবার (৩ জানুয়ারি) জাপানি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, যেসব পরিবারে দুটি শিশু আছে তারা যদি টোকিও ছেড়ে অন্য কোথাও যান তাহলে তারা প্রায় ৩০ লাখ ইয়েন সহায়তা পাবেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ২৪ লাখ টাকার সমান।

জাপান সরকারের আশা ২০২৭ সালের মধ্যে টোকিও ছেড়ে অন্তত ১০ হাজার পরিবার প্রত্যন্ত অঞ্চলগুলোতে চলে যাবে। মানুষকে গ্রামমুখী করতে ২০১৯ সাল থেকেই এই উদ্যোগ নেয় সূর্যোদয়ের দেশ জাপান। ২০২২ সালে এই প্রজেক্টের আওতায় ১ হাজার ১৮৪টি পরিবারকে সহায়তা দেয় দেশটির সরকার। এর আগে ২০২০ ও ২০১৯ সালে যথাক্রমে ২৯০ এবং ৭১টি পরিবার এ সুবিধা গ্রহণ করে।

তবে চাইলেই এ সুবিধা মিলবে না। যেসব পরিবার টোকিওর কেন্দ্রীয় মেট্রোপলিটনে অন্তত ৫ বছর বসবাস করেছে শুধুমাত্র তারা এরজন্য আবেদন করতে পারবে। এই অর্থটি কেন্দ্রীয় ও স্থানীয় সরকার ভাগ করে দেবে। টোকিও ছেড়ে অন্যত্র চলে যাওয়া পরিবারটি ওই অঞ্চলে কোনো ধরনের ব্যবসা করতে চায় তাহলে তাদের আরও সহায়তা দেওয়া হবে।

তবে এই অর্থ সহজেই মিলবে তাও না। এছাড়া অর্থ নিয়ে আবার রাজধানী টোকিওতে ফিরে আসবেন এ সুযোগও থাকবে না। যারা অর্থ নেবে তাদের নতুন জায়গায় কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে। এছাড়া পরিবারের অন্তত একজন সদস্যকে কোথাও কাজ বা নতুন ব্যবসা করায় মনোযোগ দিতে হবে। পাঁচ বছর শেষ হওয়ার আগে উক্ত স্থান থেকে যদি পরিবারটি চলে যায় তাহলে অর্থ ফেরত দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রাজধানী ছেড়ে গ্রামাঞ্চলে গেলেই লাখ লাখ টাকা দেবে এশিয়ার এই দেশ

আপডেট সময় ০১:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩