ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

২৫০ ফিট গভীর খাদে গাড়ি, অলৌকিকভাবে বেঁচে গেলেন চার যাত্রী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে খাড়া বাঁধের ওপর নির্মিত রাস্তা থেকে ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। তবে সৃষ্টিকর্তার অলৌকিকতায় বাহনটিতে থাকা চার যাত্রীর সবাই বেঁচে গেছেন। খবর সিএনএনের।

ওই চার যাত্রীর মধ্যে দুইজন শিশু। আর বাকি দু’জন প্রাপ্ত বয়স্ক। তাদের বহনকারী গাড়িটি রাস্তা থেকে ২৫০ ফুট গভীরের পাথুরে সৈকতের ওপর আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) সান ফ্রান্সিসকো থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ডেভিলস স্লাইড নামক একটি স্থানে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তা ব্রায়ান পটেংগার সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘আমরা বিস্মিত যে দুর্ঘটনাকবলিত চার যাত্রীর সবাই বেঁচে গেছেন।’ তিনি আরও বলেছেন, ‘এ খাড়া বাঁধে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এখানে অনেক দুর্ঘটনার খবর আমরা পাই। বিষয়টি হলো আমরা খুব বেশি মানুষকে জীবিত পাই না। এ ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খুবই বিরল।’

ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহলের একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, তারা মনে করেন না দুর্ঘনার সময় গাড়িটিতে স্বয়ংক্রিয় চালক ব্যবস্থা চালু ছিল। উদ্ধারকারী কর্মকর্তা ব্রায়ান পটেংগার জানিয়েছেন, গাড়িটির অবস্থা দেখে তাদের যা মনে হয়েছে, এটি প্রথমে ধাক্কা এবং পরে কয়েকবার উলট পালট খায়।

তিনি আরও জানিয়েছেন, যখন উদ্ধারকারীরা ছুটে যান তারা গিয়ে দেখতে পান চারজনই ভেতরে আটকে আছেন। তবে তাদের সবার জ্ঞান ছিল। শিশু দুটিকে বাঁধের ওপর থেকে দড়ি ফেলে উপরে টেনে তোলা হয়। আর প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষকে হেলিকপ্টার ব্যবহার করে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

২৫০ ফিট গভীর খাদে গাড়ি, অলৌকিকভাবে বেঁচে গেলেন চার যাত্রী

আপডেট সময় ০১:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩