ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

২০২৩: ভারতে ১০ গ্রাম সোনার দাম ছুঁতে পারে ৬২ হাজার রুপি

দাম যতই হোক না কেন সেই প্রাচীন কাল থেকেই সোনার প্রতি মানুষের ভালোবাসা যেন কেবলই বেড়েছে। যদিও গত দুই দশকে আমূল বদলে গেছে সোনার বাজার। অলংকার হিসেবেই হোক বা বিনিয়োগের পণ্য, লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম।

তবে নতুন বছর সোনার দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে ভারতের আইসিআইসিআই ডিরেক্টর। তার মতে, চলতি বছর ১০ গ্রাম সোনার দাম পৌঁছাতে পারে ৬২ হাজার রুপিতে। গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যম বলছে, মার্কিন ফেডারেল রিজার্ভ আপাতত ইন্টারেস্ট রেট বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করতে পারে। এতে করে ডলারের দাম কিছুটা দুর্বল হবে। এই আবহে বিনিয়োগকারীদের নজর ডলারের থেকে সোনার দিকে পড়বে। এতেই বাড়তে পারে মূল্যবান এই ধাতুর দাম। এছাড়া বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট ভূরাজনৈতিক অস্থিরতার কারণেও বিনিয়োগকারীদের ভরসা থাকবে সোনার ওপর।

২০২২ সালের সেপ্টেম্বরে ভারতে ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার রুপির কাছাকাছি। তবে বছর শেষে ডিসেম্বরে তা ৫৬ হাজারের (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে) গণ্ডি ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, ২০২৩ সালে সোনার দামের ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকলে তা সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে। আর এই বিষয়টি মধ্যবিত্তের জন্য মাথাব্যথার কারণ হতে পারে। যারা এবছর বিয়ে করবেন এবং সোনার গহনা কিনবেন, তাদের জন্য এই ধাতুর চড়া দাম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

এদিকে শুধু সোনা নয়, রূপার দামেও বড় লাফ দেখা যেতে পারে এবছর। আইসিআইসআই-এর রিপোর্ট অনুযায়ী, রূপার দামও এবছর ঊর্ধ্বমুখী হবে। এতে করে কেজিতে এই ধাতুর দাম ৮০ হাজার রুপি ছাড়িয়ে যেতে পারে। সংবাদমাধ্যম বলছে, ইলেকট্রিক ভেহিকেল, ৫জি-র মতো প্রযুক্তিতে রূপার ব্যবহারের কারণে চলতি বছর এই ধাতুর চাহিদা বাড়তে পারে। ২০২২ সালে রূপার চাহিদা বেড়েছে ১৮ শতাংশ। এবছরও এই চাহিদার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে বলে মত বিশ্লেষকদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

২০২৩: ভারতে ১০ গ্রাম সোনার দাম ছুঁতে পারে ৬২ হাজার রুপি

আপডেট সময় ০২:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩