ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

প্লেট ভাঙা থেকে আঙুর খাওয়া, নববর্ষের অবাক করা যত রীতি

এসে গেল নতুন বছর। শুরু হলো ২০২৩। নানা আয়োজনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নববর্ষ বরণ করে নিয়েছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে কীভাবে নববর্ষের আনন্দ উদযাপন করা হয়?

স্থানভেদে ‘নিউ ইয়ার’ উদযাপনের রীতি অনেক আলাদা। আর এর মধ্যে বেশকিছু রীতি জানলে অবাকও হয়ে যেতে পারেন। কারণ, কোনো দেশে নতুন বছরে প্লেট ভাঙাটাই সেখানকার ঐতিহ্য। আবার কোথাও বাড়ির দরজায় ঝুলিয়ে রাখা হয় পেঁয়াজ!

dhakapost

সমুদ্রে সাদা ফুল নিক্ষেপ : ব্রাজিলের কিছু অংশের বাসিন্দারা নতুন বছরে সমুদ্রে সাদা ফুল ছুড়ে দেন। লোক মতে, এতে সমুদ্রের দেবী ইয়েমোজা তুষ্ট হন। সাদা পোষাকে সেজে সবাই মিলে সমুদ্রের দিকে সাদা ফুল ছুড়ে দেন।

প্লেট ভাঙা : ডেনমার্কের এই রীতি বেশ মজার। নতুন বছর আসার সঙ্গে সঙ্গে ডেনমার্কের মানুষ চিনামাটির থালা নিয়ে বেরিয়ে পড়েন। নিজের বাড়ি তো বটেই, বন্ধু-প্রতিবেশীদের বাড়ির দরজায় সেই প্লেট আছাড় মেরে ভাঙেন। তাদের মতে ভাঙা প্লেটের স্তূপ সৌভাগ্যের প্রতীক।

dhakapost

দিনে ১২ বার পেটপুজো : এস্তোনিয়ার মানুষ নববর্ষে ৭, ৯ এমনকি ১২ বার পর্যন্ত খেতে বসেন। কেন? কারণ এই ৭, ৯ এবং ১২ নম্বরকে তারা শুভ বলে মনে করেন।

বাড়ির দোরগোড়ায় লবণ ছড়ানো : রাত ১২টায় তুরস্কের বাসিন্দারা দরজায় এসে দাঁড়ান। হাতে থাকে লবণের ডিব্বা। এরপর সেখান থেকে লবণ তুলে তা দোরগোড়ায় ছড়িয়ে দেন। এতে তাদের সচ্ছলতা ও সৌভাগ্য আসবে বলে বিশ্বাস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

প্লেট ভাঙা থেকে আঙুর খাওয়া, নববর্ষের অবাক করা যত রীতি

আপডেট সময় ০১:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩