ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

থার্টিফার্স্টে মাতাল চালক ঠেকাতে দিল্লির রাস্তায় ১৮ হাজার পুলিশ

থার্টিফার্স্টের রাতে মাতাল ও বেপরোয়া গাড়ি চালকদের ধরতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দিল্লি পুলিশ। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপেন্দ্র পাঠক।

শনিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপেন্দ্র জানান, নববর্ষের রাতে মাতাল ও বেপরোয়া গাড়িচালনার কারণে সড়ক দুর্ঘটনা রোধ ও নারীদের নিরাপত্তা— এ দু’টি ব্যাপারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দিল্লি পুলিশ। এ কারণে এই ১৮ হাজার পুলিশ সদস্যের মধ্যে আড়াই হাজারেরও বেশি নারী পুলিশ সদস্য ও কর্মকর্তা রাখা হয়েছে।

গত বছর নববর্ষের রাতে রাজধানীর সড়কে বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৬৫৭ জনের নামে মামলা (চালান) দিয়েছিল দিল্লি পুলিশ। তাদের মধ্যে একটি বড় অংশই ছিলেন মদ্যপ।

নয়াদিল্লির সব পুলিশ স্টেশনে গাড়ি চালানো সম্পর্কিত নির্দেশনা পাঠানো হয়েছে দিল্লি পুলিশের কেন্দ্রীয় দপ্তর থেকে। সেই নির্দেশনায় মদ্যপ গাড়িচালক ও অপ্রাপ্তবয়স্ক গাড়িচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে স্টেশন পুলিশকে।

সংবাদ সম্মেলনে দীপেন্দ্র পাঠক বলেন, ‘থার্টিফার্স্ট উদযাপন ঘিরে যাবতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিল্লি পুলিশ প্রস্তুত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

থার্টিফার্স্টে মাতাল চালক ঠেকাতে দিল্লির রাস্তায় ১৮ হাজার পুলিশ

আপডেট সময় ০৪:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২