ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন, চ্যালেঞ্জ জানালেন নুরকে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৯৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেননি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার না করার বিষয়ে অনড় ছিলেন। ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসান মামুন।

এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নির্বাচনি এলাকায় জনপ্রিয় হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় বিপাকে পড়তে পারেন নুর। তিনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন বলে অনুমান স্থানীয়দের।

২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নুর পরিচিত অর্জন করলেও হাসান মামুন দীর্ঘদিন ধরে পটুয়াখালী-৩ আসনের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়াও নুরকে জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার মূলধরার সিংহভাগ বিএনপির নেতাকর্মী হাসান মামুনের হয়ে কাজ করছেন। দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির পরও তারা হাসান মামুনের পক্ষে কাজ করতে অনড় রয়েছেন।

তবে ইতোমধ্যে নুর দশমিনায় গত বৃহস্পতিবার তার বক্তব্যে বলেছেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ মনে করেন না।

এ বিষয়ে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি। এলাকার সাধারণ মানুষের চাপের কারণে নির্বাচন থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। ভোটগ্রহণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমার বিশ্বাস, জালিম ও জুলুমকারীদের ত্যাগ করে নিরাপদ দশমিনা-গলাচিপা গড়তে মানুষ আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন।

এর আগে ১৭ জানুয়ারি নুরকে অসহযোগিতার কারণে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

প্রার্থিতা প্রত্যাহার করেননি হাসান মামুন, চ্যালেঞ্জ জানালেন নুরকে

আপডেট সময় ০৭:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬