সংবাদ শিরোনাম ::
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ ১৬তম গ্রেডের কর্মচারী, অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক! শফিকুল ইসলামের সম্পদ নিয়ে প্রশ্ন চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের
জোটের ফাটল ও অস্পষ্ট সমর্থন:

মৌলভীবাজার ৩ (সদর-রাজনগর) আসনে কি ‘ছক্কা’ হাঁকাবেন এম নাসের রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের রাজনৈতিক সমীকরণ নাটকীয় মোড় নিয়েছে। ১০ দলীয় জোটের অভ্যন্তরীণ কোন্দল, প্রার্থী নিয়ে জটিলতা এবং শীর্ষ নেতাদের মধ্যকার সমন্বয়হীনতার কারণে এই আসনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা জোটের এই ফাটল নাসের রহমানের বিজয়ের পথকে প্রশস্ত করছে।
জোটের দ্বন্দ্বে পাল্টেছে দৃশ্যপট
শুরুতে মনে করা হয়েছিল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নানের সাথে এম নাসের রহমানের একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু একই আসনে ১০ দলীয় জোটের সমর্থন পান খেলাফত মজলিশের মাওলানা আহমেদ বিলাল। এই সিদ্ধান্তের পর থেকেই দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করে এবং জোটের ভেতরে অসন্তোষ দানা বাঁধে।
মনোনয়ন প্রত্যাহার নাটক ও বর্তমান পরিস্থিতি
কেন্দ্রীয় নির্দেশে আব্দুল মান্নানকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলা হলেও শেষ দিনে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ কর্মী-সাধারণ সমর্থকরা তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখায় তিনি স্বশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। ফলে সংক্রিয়ভাবে তার ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং প্রার্থিতা এখনো বৈধ।
তবে কেন্দ্রীয় সংগঠনের কঠোর নির্দেশনায় বর্তমানে নির্বাচন থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন আব্দুল মান্নান। মাঠে তার কোনো প্রচার-প্রচারণা বা নির্বাচনি বৈঠক দেখা যাচ্ছে না।
সমর্থনের ঘোষণা নিয়ে ধোঁয়াশা
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কেন্দ্রীয় চাপে আব্দুল মান্নান নির্বাচনি মাঠ থেকে নিষ্ক্রিয় থাকলেও জোট সমর্থিত প্রার্থী মাওলানা আহমেদ বিলালের প্রতি তিনি এখনো কোনো প্রকাশ্য সমর্থন ঘোষণা করেননি। জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ এখনো আহমেদ বিলালের পক্ষে কাজ করতে দ্বিধাগ্রস্ত। এই মৌনতা ও প্রকাশ্য সমর্থনের অভাব সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি আরও বাড়িয়েছে।
তৃণমূলে বিভক্তি ও সংঘাত
আব্দুল মান্নান নিষ্ক্রিয় থাকলেও তার অনুসারীদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর ফলে আহমেদ বিলালের সমর্থকদের সাথে মান্নান সমর্থকদের এক ধরনের স্নায়ুযুদ্ধ ও বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ১২ তারিখ জোটের ভোট একক কোনো প্রার্থীর বাক্সে না পড়ে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।
সুবিধাজনক অবস্থানে এম নাসের রহমান
জোটের এই ত্রিমুখী জটিলতা ও প্রচারণায় ভাটার বিপরীতে এম নাসের রহমান তার সুসংগঠিত কর্মী বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। আব্দুল মান্নান নিষ্ক্রিয় থাকায় সাধারণ ও নিরপেক্ষ ভোটারদের একাংশ এম নাসের রহমানের দিকে ঝুঁকছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১০ দলীয় জোটের এই গৃহবিবাদ এবং ‘সমর্থনহীন নিষ্ক্রিয়তা’ এম নাসের রহমানের জন্য ‘ছক্কা হাঁকানোর’ মোক্ষম সুযোগ তৈরি করে দিয়েছে।
মৌলভীবাজার ৩ (সদর-রাজনগর) আসনের বর্তমান পরিস্থিতি বলছে,১০ দলীয় জোটের অনৈক্য বজায় থাকলে এই আসনে এম নাসের রহমানের বিজয় এখন কেবল সময়ের ব্যাপার।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

জোটের ফাটল ও অস্পষ্ট সমর্থন:

মৌলভীবাজার ৩ (সদর-রাজনগর) আসনে কি ‘ছক্কা’ হাঁকাবেন এম নাসের রহমান

আপডেট সময় ১১:৪০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬