ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৮৯ বার পড়া হয়েছে

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা চেয়েছে দলটি।

আজ সোমবার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

দেশের সাধারণ মানুষকে অর্থ সহযোগিতা করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, “জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে পছন্দ হয় অথবা পার্টিকে ডোনেট করুন।

এই যে নির্বাচনী বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন, আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেইজ করব।”
তবে অর্থ ডোনেট করার সুনির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ করা হয়নি এবং সকলে সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবে বলে জানান তিনি। তিনি বলেন, দাতারা চাইলে সরাসরি জাতীয় নাগরিক পার্টিকে অনুদান দিতে পারবেন, আবার চাইলে নির্দিষ্ট কোনো প্রার্থীকে সহায়তা করতে পারবেন।

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই তহবিলে কত টাকা এলো, কোথায় খরচ হলো— সবকিছু প্রতি বছর অডিটের মাধ্যমে যাচাই করে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের মধ্যে কেউই হাজার কোটি বা শত শত কোটি টাকার ঋণখেলাপি নন বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের প্রার্থীদের কারো বিদেশি নাগরিকত্ব বা বিদেশে বাড়িঘর নেই। এটাই আমাদের রাজনীতির একটি মৌলিক পার্থক্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি

আপডেট সময় ০৫:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬