ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের মনোনয়ন বহাল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৮৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা নেই।

কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে রায় দেন।

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। কিন্তু তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল।

গতকাল রোববার ছিল ইসির আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রেখেছিল কমিশন।

সোমবার আপিল শুনানি শেষে কায়কোবাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল না মঞ্জুর করেন ইসি। এতে তার প্রার্থিতা বহাল থাকে।

২০০৪ সালের আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কায়কোবাদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসি এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রায় ঘোষণা করেছিলেন।

তবে বিচারিক আদালতের এ রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলায় কায়কোবাদসহ সব আসামিকে খালাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের মনোনয়ন বহাল

আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬