ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

পুতিন ‘ইউক্রেন নিয়ন্ত্রণের’ পরিকল্পনা বাদ দেননি, ন্যাটোর সতর্কতা

বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেন নিয়ন্ত্রণের পরিকল্পনা বাদ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সবাইকে ‘লম্বা সময়ের কঠিন প্রস্তুতি’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তাসংস্থা ডিপিএকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দেওয়া সাক্ষাৎকারে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেছেন, ‘পুতিন তার লক্ষ্য পরিবর্তন করেছেন এমন কোনো ইঙ্গিত নেই।’ তার লক্ষ্য ছিল ‘ইউক্রেনকে নিয়ন্ত্রণ’ করা। তিনি আরও বলেছেন, রাশিয়া বড় সেনা সমাবেশ করেছে এবং তারা দেখিয়েছে, ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ্য করতেও প্রস্তুত আছে।’

শক্তিশালী জোট ন্যাটোর সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, ‘এটি শেষ না। যুদ্ধ সম্পর্কে আগ থেকে কিছু বলা যায় না। কিন্তু আমাদের লম্বা সময়ের জন্য এবং রাশিয়ার নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে। রাশিয়াকে আমাদের খাটো করে দেখা উচিত না।’ জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। যেন রাশিয়ার প্রেসিডেন্টের ধারণা তৈরি হয়, তিনি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।

‘তাই যদি আমরা ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৈৗমত্ব বজায় রেখে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চাই তাহলে এর সবচেয়ে বড় উপায় হলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া, যোগ করেন স্টলটেনবার্গ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

পুতিন ‘ইউক্রেন নিয়ন্ত্রণের’ পরিকল্পনা বাদ দেননি, ন্যাটোর সতর্কতা

আপডেট সময় ০১:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২