ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আমিরাতে রমজানের দিন গণনা শুরু রোববার থেকে

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬৭৬ বার পড়া হয়েছে

আগামীকাল রোববার আমিরাতে শাবান মাসের নতুন চাদ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। এতে রমজানের আগে শেষ চন্দ্র মাসে প্রবেশ করবেন বিশ্বের মুসলমানরা। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রমজান শুরুর সবচেয়ে সম্ভাব্য তারিখ।

আগামীকাল রোববার শাবান মাসের নতুন চাঁদের জন্ম হওয়ার কথা থাকায় বিশ্বজুড়ে মুসলমানরা রমজানের আগে শেষ মাসে প্রবেশ করতে যাচ্ছেন।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী রোববার ১৮ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৫২ মিনিটে শাবান মাসের চাঁদের জন্ম হবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী সোমবার ১৯ জানুয়ারি হবে ১৪৪৭ হিজরি সালের শাবান মাসের প্রথম দিন। অর্থাৎ রমজান শুরু হতে আর মাত্র একটি চন্দ্র মাস বাকি থাকবে।

জ্যোতির্বিদদের পূর্বাভাস বলছে, রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। এর মধ্যে বুধবার, ১৮ ফেব্রুয়ারিকে সবচেয়ে সম্ভাব্য প্রথম দিন হিসেবে ধরা হচ্ছে। তবে ইসলামী ক্যালেন্ডারের অন্যান্য মাসের মতোই, চাঁদ দেখা সাপেক্ষেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় নামাজ, কোরআন তিলাওয়াত, আত্মশুদ্ধি ও দান-সদকার পরিমাণও বেড়ে যায়। রমজানের আগে শাবান মাসকে সাধারণত মানসিক ও আত্মিক প্রস্তুতির সময় হিসেবে দেখা হয়।

প্রাথমিক হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান শেষ হতে পারে বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬-এর দিকে। চন্দ্র মাসের নিয়ম অনুযায়ী রমজান ২৯ বা ৩০ দিনের হতে পারে।

সূত্র : গালফ নিউজ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতে রমজানের দিন গণনা শুরু রোববার থেকে

আপডেট সময় ০৭:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬