ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
শনিবার (২২ নভেম্বর ২০২৬) ভোর ৫টা ২৫ মিনিটে লালপুর থানার পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় আটক আব্দুল লতিফ ওরফে জালামিনের একতলা ভবনের একটি কক্ষে অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন—
1. মো. আব্দুল লতিফ ওরফে জালামিন (২৪), পিতা মো. ইসমাইল হোসেন, সাং পানসিপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।
2. মো. মেহেদী হাসান (১৯), পিতা মো. জমির উদ্দিন, সাং মোহরকয়া নতুনপাড়া, থানা লালপুর, জেলা নাটোর।
অভিযানে তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন, প্রতারণার মাধ্যমে অর্জিত নগদ ৫০ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। একই দিন তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মো. শিহাব উদ্দিন টোকন-নাটোর প্রতিনিধি 























