সংবাদ শিরোনাম ::
বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান সন্ধ্যার মধ্যে ৯ দেশের জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ ইন্টারনেট না পেয়ে আমগাছে উঠে হাজিরা দিলেন শিক্ষক যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রার্থিতা হারালেন ১৭ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন ১৭ জন প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া, ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আমরা ৩৮০টি আপিলের শুনানি গ্রহণ করেছি। এর মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর বা বাতিল হয়েছে ৮১টি। আর বিভিন্ন কারণে অপেক্ষমাণ রয়েছে ২৩টি আপিল।

তিনি আরও জানান, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে। আমরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করব।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণ কমিশন।

আজ ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর এবং ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর ও অপেক্ষমাণ আপিলের শুনানি হবে। এছাড়া, ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি (রোববার) ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিলের শুনানির মধ্য দিয়ে আপিল শুনানি কার্যক্রম শেষ হবে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁ পায়ের জাদুতে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

প্রার্থিতা হারালেন ১৭ জন

আপডেট সময় ০৮:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬