ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পশ্চিমবঙ্গ : তৃণমূল ছাড়লেন বিনয় তামাং

হামরো পার্টির ক্ষমতা কেড়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা পৌরসভার দখল নেওয়ার প্রতিবাদে তৃণমূল ছাড়লেন বিনয় তামাং। এক বিবৃতিতে তিনি বলেছেন, পাহাড়ে গণতন্ত্র বিপন্ন। যে ভাবে দার্জিলিং পৌরসভার হাতবদল হলো, তা দেশের ঐক্য ও সার্বভৌমত্বের ওপর আঘাত। পাশাপাশিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 

এর মধ্যে তৃণমূল জানায়, প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে মিলে তারা বোর্ড গঠন করবে। বুধবারের আস্থাভোটে ৩১ জনের মধ্যে ১২ জন কাউন্সিলর সমর্থন করেছে হামরো পার্টিকে। তাদের পাশে দাঁড়িয়েছে গুরুংয়ের দলের ৩ কাউন্সিলরও। অন্য দিকে, তৃণমূলের ২ কাউন্সিলর এবং প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন কাউন্সিলর মিলে অনীতকে সমর্থন জানিয়েছেন। সেই অঙ্কেই এ বার দার্জিলিং পৌরসভার দখল নিয়েছে অনীতের দল।

ঠিক তার পরেই বিবৃতি প্রকাশ করে দল ছাড়ার কথা ঘোষণা করেন প্রাক্তন জিটিএ প্রধান বিনয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, পাহাড়ে অগণতান্ত্রিক কার্যকলাপ চালাচ্ছে শাসকদল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

পশ্চিমবঙ্গ : তৃণমূল ছাড়লেন বিনয় তামাং

আপডেট সময় ০৩:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২