ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরান: প্লেন অবতরণ করিয়ে ফুটবলারের পরিবারকে দেশ ছাড়তে বাধা

ইরানের ফুটবলার আলি দায়েই দেশটির বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন। তাই দুবাই যেতে পারল না তার পরিবার। মাঝ আকাশ থেকে ঘোরানো হলো প্লেন।

সোমবার ইরানের রাজধানী তেহরান থেকে দুবাইয়ের ফ্লাইট ধরেছিলেন আলির স্ত্রী এবং মেয়ে। প্লেন ছেড়ে দেওয়ার পর মাঝ আকাশে কোনও ঘোষণা না করে যাত্রাপথ বদল করা হয়। কিশ দ্বীপে প্লেনটি নামানো হয়। বিমান থেকে নামিয়ে দেওয়া হয় আলির স্ত্রী এবং মেয়েকে। কেন তারা বিদেশে যাচ্ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আলি জানিয়েছেন, স্ত্রী এবং মেয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের শেষপর্যন্ত দুবাই যেতে দেওয়া হয়নি। অভিযোগ, আলি এবং তার স্ত্রী সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। বস্তুত, এর আগে আলির পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছিল। ২২ বছরের জিনা মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যু হওয়ার পর গোটা ইরানজুড়ে আন্দোলন শুরু হয়। বহু বিখ্যাত ব্যক্তি সরকারের বিরুদ্ধে অবস্থান নেন।

আলিও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, শান্তিপূর্ণ পদ্ধতিতে সরকারের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত। সমস্যার সমাধান করা উচিত। শক্তি প্রয়োগ করা উচিত হচ্ছে না। এরপরেই আলির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। পরে অবশ্য তা ফেরত দেওয়া হয়। এমনকি তার রেস্তোরাঁ এবং গয়নার দোকানও বন্ধ করে দেওয়া হয়।

সরকার দমনমূলক নীতি নিলেও ইরানের আন্দোলন সমানতালে চলছে। প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। সাহিত্য, সংগীত, খেলাধুলা-সহ বিভিন্ন অংশের বিশিষ্ট মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ফলে তাদের ওপরেও শাস্তির খাঁড়া নেমে আসছে। আলির পরিবারের সঙ্গে সম্প্রতি সেই ঘটনাই ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ইরান: প্লেন অবতরণ করিয়ে ফুটবলারের পরিবারকে দেশ ছাড়তে বাধা

আপডেট সময় ০৩:০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২