ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি মোঃ মুরাদ হোসেন‘ গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখে আনুমানিক ৮:৩০ মিনিট ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ মুরাদ হোসেন (২৭), পিতা-মোঃ শহীদ হোসেন, সাং-পূর্ব রেসকোর্স, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেট কারের পিছনে ব্যাগঢালার ভিতর হইতে বিশেষ কৌশলে রক্ষিত ০২টি ট্রাভেল ব্যাগ হতে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার

চট্টগ্রামের মাদক বিরোধী অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারি মোঃ মুরাদ হোসেন‘ গ্রেফতার মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ

আপডেট সময় ০৫:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫