ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা

”এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বাগজানা ইউনিয়নের ৬’টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০’জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহন করা শিক্ষার্থীরা বিভিন্নভাবে সঠিক ও যুক্তি তর্কের মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

বিচারকমন্ডলী শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করলে জীবনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মোনালিসা আক্তার প্রথমস্থান অধিকার করেন। বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মওদুদ আহম্মেদ ২য় ও সোনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কাপী রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করে।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুদেব চন্দ্র, সোনাপুর ডিএস দ্বাখিল মাদ্রাসার সুপার মোঃ জাহিরুল ইসলাম, জীবনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ছামসুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি সহ অনেকে।

পড়ালেখায় ও দেশ গঠনের লক্ষ্যে উৎসাহ যোগাতে অনুষ্ঠানে অংশগ্রহন করা সকল শিক্ষার্থীকেও সান্তনা পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

পাঁচবিবিতে আগামীর ভাবনা শীর্ষক কর্মশালা

আপডেট সময় ০৫:৩৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫