ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মানুষের মগজ খেকো অ্যামিবার সংক্রমণে দ. কোরিয়ায় প্রথম মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় নেগেলেরিয়া ফাউলেরি বা ‘মস্তিষ্ক খেকো অ্যামিবা’ থেকে প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া এতে সংক্রমিত ব্যক্তিও ইতোমধ্যেই মারা গেছেন।

থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসার পর চলতি মাসেই মারা যান তিনি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ফেরার পর মারা যাওয়া কোরিয়ান নাগরিক নেগেলেরিয়া ফাউলেরিতে সংক্রমিত ছিলেন বলে নিশ্চিত করেছে কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ)। মূলত নেগেলেরিয়া ফাউলেরি মানুষের মস্তিষ্ক ধ্বংস করে দেয়।

টাইমস অব ইন্ডিয়া বলছে, পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে চার মাস থাকার পর গত ১০ ডিসেম্বর কোরিয়ায় ফিরে আসেন এবং পরের দিন তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবার তিনি মারা যান। ১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই সংক্রমণের বিষয়ে রিপোর্ট করা হয়েছিল এবং দক্ষিণ কোরিয়ায় নেগেলেরিয়া ফাউলেরিতে সংক্রমণের এটিই প্রথম কোনও ঘটনা।

কেডিসিএ বলেছে, নেগেলেরিয়া ফাউলেরিয়া মানুষ থেকে মানুষে সংক্রমণের সম্ভাবনা কম। তবে যে অঞ্চলে এই রোগটি ছড়িয়ে পড়েছে সেখানে সাঁতার কাটা থেকে স্থানীয় বাসিন্দাদের বিরত থাকতে বলা হয়ে থাকে। যুক্তরাষ্ট্র, ভারত এবং থাইল্যান্ডসহ ২০১৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে নেগেলেরিয়া ফাউলেরিতে সংক্রমণের মোট ৩৮১টি ঘটনা রিপোর্ট করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মানুষের মগজ খেকো অ্যামিবার সংক্রমণে দ. কোরিয়ায় প্রথম মৃত্যু

আপডেট সময় ০৩:০০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২