ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার ১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলেন জিয়াউল আহসান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন

লিবিয়ার উপকূল থেকে ৬১ মরদেহ উদ্ধার

  • প্রবাস ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬৬৭ বার পড়া হয়েছে

গত দুই সপ্তাহে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ৬১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

লিবিয়া সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের পক্ষ থেকে বলা হয়, দেশটির তিউনিশিয়া সীমান্ত সংলগ্ন উপকূলীয় জুয়ারা ও রাস ইজদির অঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ‘মেলিতাহ অঞ্চল থেকে তিনজনের এবং জুয়ারা অঞ্চল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সবাই ছিলেন অভিবাসনপ্রত্যাশী।’ তাছাড়া জুয়ারা অঞ্চলের আবু কামাশ এবং মেলিতাহ থেকে আরো ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। উদ্ধার করা এ সকল মরদেহের মধ্যে ১২ জনকে কবরস্থ করা হয়েছে। বাকি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অবশ্য লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে অনিয়মিত পথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসীদের হতাহতের ঘটনা নতুন নয়। গত সেপ্টেম্বরে লিবিয়ার উপকূলে ৭৫ জন অভিবাসী নিয়ে যাত্রা করা একটি নৌকা ডুবে গেলে ৫০ জন নিহত হন। নিহতরা সবাই আফ্রিকার দেশ সুদানের নাগরিক।

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী লিবিয়া উপকূল থেকে সমুদ্র পথে ইউরোপের পৌঁছানোর চেষ্টা করে থাকেন। আর এ কারণে আফ্রিকার দেশ লিবিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, লিবিয়ায় বর্তামানে বিশ্বের ৪৫টি দেশের প্রায় নয় লাখ শরণার্থী অবস্থান করছেন। আইওএম জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে এক হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার

লিবিয়ার উপকূল থেকে ৬১ মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫