ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, গোমবাগের সেন্ট্রাল মসজিদে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শুক্রবার) মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়। জানাজা পরবর্তী দোয়া মাহফিলে ওসমান বিন হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

উপস্থিত প্রবাসীরা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ। তার এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন তাদের এই শোক সইবার ধৈর্য দান করেন, সেই প্রার্থনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

মালয়েশিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

আপডেট সময় ০১:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫