সংবাদ শিরোনাম ::
গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব! প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল আমাদের মাতৃভূমির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, চট্টগ্রামের সকল জেলা ও উপজেলা প্রতিনিধি অব্যাহতি ইঞ্জিনিয়ার শোয়েব বাশরি কে অভিনন্দন ১৯ প্রকল্পে রফিকুল হাসানের বিরুদ্ধে অনিয়মের সাইফুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে আলোচনা তুঙ্গে দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন শেয়ারবাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সূচক ও লেনদেনে ভাটা আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

মালদ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মালদ্বীপের রাজধানী মালের সিরাজীগি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টানা চার দিন রাজধানীর জালাল উদ্দিন মসজিদে খতমে কোরআন তেলাওয়াত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন তালুকদার ও মো. ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম।

সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশ গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবে খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি সুপরিচিত ও সম্মানিত নাম ছিলেন। আপসহীন নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার অসামান্য অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মেহের মিয়া রানা, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক, ক্রীড়া সম্পাদক মো. মামুন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সদস্য সচিব মো. মানিক হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশান সাবরেজিষ্ট্রি অফিসে নকলনবিশ গিয়াসউদ্দিনের ত্রাসের রাজত্ব!

মালদ্বীপে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া

আপডেট সময় ০৫:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬