ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলেন জিয়াউল আহসান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর বড়লেখায় চিকিৎসার নামে ভুয়া চিকিৎসকের প্রতারণা, রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধির সাক্ষাৎ

  • প্রবাস ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৭১০ বার পড়া হয়েছে

মালদ্বীপে কর্মরত ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলামসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরা বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এয়ারলাইন্সটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, কার্গো কার্যক্রম জোরদার, পর্যটন উন্নয়ন এবং সার্বিক যোগাযোগ (কানেক্টিভিটি) বৃদ্ধিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অবদান নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে এয়ারলাইন্সটির ভূমিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।

এসময় উভয়পক্ষ দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ ও সংযোগ আরও জোরদার করা, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং মালদ্বীপের পর্যটকদের ভ্রমণ ও পর্যটন সুবিধা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

মালদ্বীপে হাইকমিশনারের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধির সাক্ষাৎ

আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬