ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার দ্বিতীয় বিয়ের তিন মাসের মাথায় ভাঙনের মুখে বাদশার সংসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ আ. লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে তফাৎ আছে: পানিসম্পদ মন্ত্রী পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিয়ম ভেঙে ১০৮ কোটি টাকার দরপত্র অনুমোদনের অভিযোগ ভিসির বিরুদ্ধে বড়লেখায় সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাংলাদেশ ফোরাম মালদ্বীপ প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ ফোরাম মালদ্বীপ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী সাংবাদিকরা। রোববার (৯ নভেম্বর) রাজধানী মালের মতীয়ামহল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ফোরামের নেতারাসহ মালদ্বীপে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রবাসী সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় প্রবাসী সাংবাদিকদের নিষ্ঠা ও অবদানকে প্রশংসা করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা. এইচ এম সোহেল।

সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ২৪ টেলিভিশন ও ঢাকা পোস্টের প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ও ঢাকা জার্নাল প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি ও ওয়ান নিউজ বিডি প্রতিনিধি রবিউল আলম এবং প্রচার সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া এবং প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম।

মতবিনিময় সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ, তাই তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব।

বক্তারা প্রবাসীদের জীবনমান উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং মালদ্বীপে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি প্রবাসী কমিউনিটি ও দূতাবাসকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া তারা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, শ্রম ও সাংস্কৃতিক অঙ্গনে সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম প্রবাসীদের সমস্যা ও সাফল্যের গল্প তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় অংশগ্রহণকারীরা প্রবাসীদের অধিকার সুরক্ষা, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহায়তার মনোভাবকে জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

বাংলাদেশ ফোরাম মালদ্বীপ প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় ০৯:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫