ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

পৃথিবীর বিচারহীনতার বড় উদাহরণ ফিলিস্তিন : শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক ও আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, পৃথিবীতে বিচারহীনতার সব থেকে বড় উদাহরণ ফিলিস্তিন। সেখানে মানুষ হত্যা যেন জায়েজ হয়ে গেছে। মানুষেরা খেতে না পেয়ে মৃত্যুর প্রহর গুনছে ৷ মানব ইতিহাসে মনে হয় এমন ঘটনা আর ঘটেনি। তিনি বলেন, বিশ্বমোড়লরা একদিকে মানবাধিকার প্রতিষ্ঠার বুলি আওড়াচ্ছে অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন দেখতে পাচ্ছি।

তিনি বলেন, মহানবী (সা.) যে জীবনাদর্শ রেখে গেছেন তা অনুসরণ করে পৃথিবীর সকল রাজনৈতিক সংকট কাটানো সম্ভব। তিনি প্রতিটি কাজ করেছেন এবং বিশ্ববাসীকে করার জন্য বলেছেন। সংখ্যালঘু সম্প্রীতির যে কথা বলা হয় তা শুধু ইসলামের আলোকে যথার্থভাবে বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও বলেন, আজকের সভ্য পৃথিবীতে নারীর অধিকারের কথা বলা হচ্ছে। হজরত মুহাম্মদ (সা.) শুধু নারী অধিকারের কথা বলেননি, অধিকার প্রতিষ্ঠা করেছেন। যুদ্ধের নামে পৃথিবীতে গণহত্যা করা হচ্ছে। এটা দেখেও যারা নিরব থাকে এবং অনেকাংশে সমর্থন করে তারাই এখন অধিকারের কথা বলছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, পরিবেশকে দূষিত করে আবার প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। বৈশ্বিক এই সংকট মোকাবেলা করতে হলে ফিরে যেতে হবে নবীর সিরাতে।

আলোচনা সভায় ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফির সভাপতিত্বে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

পৃথিবীর বিচারহীনতার বড় উদাহরণ ফিলিস্তিন : শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ০৫:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫