সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

প্রেসিডেন্ট কাপ টিটি স্থগিত কারন পর্যাপ্ত আলো নেই জিমনেসিয়ামে

সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। তারপরও হঠাৎ করে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট স্থগিত করতে হয়েছে তাদের।

পল্টনের শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে পর্যাপ্ত আলো না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এমনকি এয়ারকন্ডিশনও কাজ করছে না ঠিকমতো। তাই বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে ফেডারেশন।

টুর্নামেন্টের এন্ট্রি ফি সংগ্রহ, প্রাইজমানি নির্ধারণ, বিভিন্ন ক্লাব এবং জেলাগুলোর সাথে যোগাযোগ এবং টাইটেল স্পন্সর চূড়ান্ত করেছিল ফেডারেশন। আগামী ১৫ থেকে ১৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট কাপ র্যাংকিং এবং প্রাইজমানি টুর্নামেন্ট।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন থেকে জানানো হয়েছে, বদ্ধ জিমনিসিয়ামে কোনোভাবেই টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। এখানে টানা দুই ঘণ্টা কাটালে যেকোনো খেলোয়াড় ঘামে ভিজে চুপসে যান। গরমে এবং ঘামে ন্যাশনাল প্লেয়ারদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকায় প্রতিযোগিতা আয়োজনের ঝুঁকি নেয়নি তারা।

বিকল্প হিসেবে মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোরের কথা ভাবছে ফেডারেশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসিডেন্ট কাপ টিটি স্থগিত কারন পর্যাপ্ত আলো নেই জিমনেসিয়ামে

আপডেট সময় ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫