সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বাংলাদেশ স্কোয়াড যেমন হতে পারে পাকিস্তান সফরে

চলতি মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ইতোমধ্যে দুটি সিরিজের সময়সূচিও ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

আসন্ন সিরিজ দুটির জন্য আজ (রোববার) বিকেলে দল ঘোষণা করবে বিসিবি। ধারণা করা হচ্ছে, আসন্ন দুই সিরিজে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

এর আগে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ইনজুরির কারণে সিরিজ দুটিতে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। তার অবর্তমানে পেস ইউনিটে অভিজ্ঞ মুস্তাফিজের সঙ্গে দেখা যেতে পারে নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে। এ ছাড়া মোটামুটি টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখদের নিয়েই স্কোয়াড সাজাতে পারে বিসিবি।

আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ/নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ স্কোয়াড যেমন হতে পারে পাকিস্তান সফরে

আপডেট সময় ০১:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫