সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিলামে নাম না থাকা স্পিনার ডাক পেলেন আইপিএলে

আইপিএলের চলমান অষ্টাদশ আসর থেকে ছিটকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের লেগস্পিনার ভিগনেশ পুথুর। ২৪ বছর বয়সী এই চায়নাম্যান স্পিনার নিজের অভিষেক আসরেই ৫ ম্যাচে ৬টি উইকেট শিকার করেছেন। বোলিং করেছেন ৯.০৮ ইকোনমিতে। অনেকটা পার্ট-টাইমার হিসেবে থাকলেও মুম্বাইয়ের জন্য কার্যকরী ছিলেন ভিগনেশ। তিনি চোটের কারণে ছিটকে যাওয়ায় প্রথমবার আইপিএলে খেলার ডাক পেলেন রঘু শর্মা।

নতুন করে মুম্বাইয়ের স্কোয়াডে যুক্ত হওয়া এই লেগস্পিনার এবারের আইপিএলে মেগা নিলামের চূড়ান্ত তালিকায়ও ছিলেন না। তবে তিনি এতদিন কাজ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির নেট স্পিনার হিসেবে। ভিগনেশের চোট তার জন্য সুযোগ করে দিয়েছে। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে রঘুকে দলে নিয়েছে মুম্বাই। যা ৩২ বছর বয়সী এই স্পিনারের প্রথম আইপিএল আসর।

এক বিবৃতিতে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘ভিগনেশ দলের সঙ্গে থেকেই চোট পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তার দেখভাল করবে মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিক্যাল এবং স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং টিম।’ ভিগনেশের চোট কিছুটা ব্যতিক্রম। বাঁ-হাতি এই লেগস্পিনার দুই হাঁটুরই নিম্নাংশের হাড়ে চোট পেয়েছেন।

চোটে পড়া চায়নাম্যান স্পিনার ভিগনেশ পুথুর
ভিগনেশ পুথুর আইপিএলে ডাক পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেট দিয়ে নজর কেড়েছিলেন। পাঞ্জাব এবং পুন্ডুচেরির হয়ে খেলেছেন কয়েক বছর। প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতায় ১১ ম্যাচে শিকার ৫৭ উইকেট, যেখানে ভিগনেশের বোলিং গড় মাত্র ১৯.৫৯। এ ছাড়া লিস্ট এ ক্রিকেটে ৯ ম্যাচে ১৪ উইকেট এবং তিনটি টি-টোয়েন্টিতে তার ৩টি উইকেট রয়েছে।

২ বছর পর আইপিএলে হ্যাটট্রিক, আরও যত রেকর্ড চাহালের
চেন্নাইয়ের বিদায়ের দিনে অবসর প্রসঙ্গে যা বললেন ধোনি
কয়েকটি লজ্জার রেকর্ড গড়ে আইপিএলে চেন্নাইয়ের বিদায়
এদিকে, চলতি আইপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাইয়ের। প্রথম ৫ ম্যাচের মধ্যে তারা চারটিতেই হেরেছিল। এমন বিপর্যস্ত দলটির পরবর্তী পারফরম্যান্স গ্রাফ সম্পূর্ণ বিপরীত। টানা ৫ জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ঢুকে গেছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দলটি অবস্থান করছে টেবিলের তিনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিলামে নাম না থাকা স্পিনার ডাক পেলেন আইপিএলে

আপডেট সময় ০৩:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫