ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন খুশির জন্মদিনে চঞ্চল, ‘বিশ কোটিতে আমাদের মতো বন্ধু দুইজন’ ব্যাগ গুছিয়ে বিদায় নিন’, আনচেলত্তিকে রোমারিওর হুঁশিয়ারি পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা হাসান ইমাম ও স্ত্রীর ১৫ কোটি টাকার সম্পদ বাব এল-মান্দেব প্রণালি থেকে সরে যাচ্ছে ইয়েমেনি বাহিনী দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী পীরগঞ্জে ৫৫ ইটভাটায় আগাম ইট প্রস্তুত, ছাড়পত্র নিয়ে প্রশ্ন সালথা আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ছেন দেলোয়ার হোসেন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব: স্পিকার

মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

রংপুর নগরীর মাহিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মাহিগঞ্জের মন্দিরা সড়কসংলগ্ন স্কুল প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি১-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী।

লায়ন্স ক্লাব অব রংপুর মাহিগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রফিক উল্লাহ বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী গভর্নর লায়ন শঙ্কর কুমার রায়, কেবিনেট সেক্রেটারি লায়ন এনায়েত উল্লাহ শফিক, রিজিয়ন চেয়ারপারসন লায়ন শামসুল আলম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ লায়ন আখতারুজ্জামান সাজু ও লায়ন নাজমুল আলম নাজু।

এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন কমিটির আহ্বায়ক লায়ন আলমগীর কবির, সদস্যসচিব লায়ন সাইফুল ইসলাম আজাদ, লায়ন এস এম রেজাউল করিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী বলেন, “এই স্কুলের মাধ্যমে আমরা একটি বড় স্বপ্ন দেখতে শুরু করেছি। শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া শিক্ষার্থীরাই একদিন দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়।

স্থানীয়রা বলেন, এই স্কুলের মাধ্যমে মাহিগঞ্জে আন্তর্জাতিক মানের শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও নৈরাজ্য করলে কঠিন হাতে দমন করা হবে : ব্যারিস্টার বাদল

মাহিগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৪:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬