ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক আবারও হাসপাতালে ভর্তি ড. খন্দকার মোশাররফ হোসেন সুফি মেডিটেশন মেথডের ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মো. শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার মো. সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, ধামরাইয়ের বাথুলি এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা এবং একই জেলার কাশিয়ানী থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা। দীপংকর বালা ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং লেলিন বালা ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা সেখানে একত্রিত হয়েছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে ১০০ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক

ধামরাইয়ে ৭টি বিস্ফোরকসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী আটক

আপডেট সময় ০৩:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬