ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ সিটি ব্যাংকে শেয়ার কারসাজি, ৩ ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নেই ব্যবস্থা বরগুনার গৌরীচন্নায় মিশুক উল্টে দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে তিন যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের কন্ট্রাক্টরের বিরুদ্ধে। এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিগাতলা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বসুনিয়াপাড়ার লোকমান বসুনিয়ার ছেলে মো. সাকিব বসুনিয়া এবং মুকুল মিয়া। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচ তারাগঞ্জের জিগাতলা এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসের কন্ট্রাক্টরের সঙ্গে কয়েকজন যাত্রীর ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বাস থেকে তিন যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

পরে সড়কে ছিটকে পড়া তিন যাত্রীর মধ্যে সাকিব বসুনিয়াকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত মুকুল মিয়া ও অপর একজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুকুল মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। ঘটনাস্থল থেকে নিহত সাকিব বসুনিয়ার মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত ফায়ার ফাইটার লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিগাতলায় দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।

বাসের কন্ট্রাক্টর যাত্রীদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁরা নিজেরা ঘটনাটি প্রত্যক্ষ করেননি। তবে ঘটনাস্থলে থাকা অটোরিকশাচালক ও সড়কের পাশে ধান কাটার শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছেন, ভাড়া নিয়ে বিরোধের একপর্যায়ে বাসের কন্ট্রাক্টর যাত্রীদের ধাক্কা দিয়ে ফেলে দেন বলে তাঁরা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামান্য বাসভাড়ার বিরোধকে কেন্দ্র করে এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও আফসোস বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬