ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে একজনের মৃত্যু
সিলেটে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন

সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত উপপরিদর্শক (এসআই) এম. এ. দস্তগীর চৌধুরী মানিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায়, চাঁদাবাজি এবং প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার মালামাল লুটের গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অনুসন্ধানে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন মহলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অতীতে কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে মাদক চক্রের সাথে যোগাযোগ এবং ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে রেলওয়ে পুলিশে বদলি হলেও তার বেআইনি কর্মকাণ্ড থামেনি। বিগত সরকারের প্রভাবশালী নেতাদের সান্নিধ্যকে কাজে লাগিয়ে তিনি পুলিশ বাহিনীতে প্রবেশ করেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে বিপুল সম্পদের পাহাড় গড়েন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমারী এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিনের ছেলে এসআই এম. এ. দস্তগীর চৌধুরী মানিক মুদি পণ্যের পাইকারি ব্যবসায়ী মো. আলমগীরকে বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখান। গোয়েন্দা পুলিশ ও র‍্যাবের অভিযানের আতঙ্ক তৈরি করে তিনি ২৬টি মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে সাতাশ লাখ টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ৫ জুন ৫ লাখ, ৫ জুলাই ৫ লাখ, ৫ আগস্ট ৫ লাখ, ২ সেপ্টেম্বর ৭ লাখ এবং ৫ সেপ্টেম্বর ৫ লাখ টাকা পরিশোধ করা হয়। এরপরও ক্ষান্ত না হয়ে গত অক্টোবর মাস থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা শুরু করেন এই পুলিশ কর্মকর্তা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা ও বসতি ধ্বংসসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় গত ২৬ অক্টোবর সন্ধ্যায়, যখন এসআই দস্তগীর কয়েকজন সহযোগীকে নিয়ে ব্যবসায়ী আলমগীরের বাসা এবং নিচতলার গুদামে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে গুদামের তালা কেটে সমস্ত পণ্য ট্রাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অভিযোগপত্র অনুযায়ী, লুট হওয়া পণ্যের আনুমানিক আর্থিকমূল্য চৌত্রিশ কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রুপচাঁদা সয়াবিন তেল, চিনি, পুষ্টি ডালডা ঘি, সয়াবিন তেলের ড্রাম, এলাচি এবং জিরা।

এই ঘটনার পেছনে উচ্চপর্যায়ের যোগসাজশের প্রমাণ মিলছে এসআই দস্তগীর ও ব্যবসায়ী আলমগীরের কথোপকথনের ফাঁস হওয়া কল রেকর্ড থেকে। ওই অডিও রেকর্ডে পুলিশ সুপার এবং সার্কেল কর্মকর্তার সাথে অর্থ লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা যায় দস্তগীরকে। যেখানে তিনি বিষয়টি গোপন রাখার জন্য আলমগীরকে সতর্ক করেছিলেন।

এদিকে এই ক্রমাগত হয়রানি ও আতঙ্কে ভুক্তভোগী আলমগীরের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বাধ্য হয়ে এলাকা ছেড়ে অন্যত্র জীবনযাপন করছেন। শারীরিক অবস্থার কারণে তিনি নিজে সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থিত হতে না পারলেও লিখিত অভিযোগের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসআই দস্তগীর হোসেন মানিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রস্তুতকাল পর্যন্ত তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

সিলেটে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন

আপডেট সময় ০১:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬