ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে ৪-৫ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন—বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), স্থানীয় বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)। অভিযোগে তাঁদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে শুঁটিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। গত ১০ নভেম্বর উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে শুঁটিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করে। সেতুটি সরকারি সড়কের ওপর হলেও শুঁটিজাল বসানোর জমিটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের। তিনি জোনাইল পাগলা বাজারে ব্যবসা করেন এবং সেখানেই বসবাস করেন।

ব্যবসায়ী আব্দুল কাদের অভিযোগ করেন, শুঁটিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন তাঁকে সন্দেহ করেন এবং প্রশাসনকে খবর দেওয়ার মিথ্যা অভিযোগে গত ১০ নভেম্বর দুপুরে তাঁকে তুলে নিয়ে যান। চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে তাঁকে ধরে চামটা বিলে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, সেখানে তাঁকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং ৪-৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরবর্তীতে বাড়ি থেকে লোক পাঠিয়ে ৩ লাখ টাকা এনে তাঁদের হাতে দিতে বাধ্য করা হয়। এ ছাড়া আরও ১ লাখ টাকা দেওয়ার জন্য তাঁর কাছ থেকে জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়া হয়। আফসার আলী তাঁর হাত থেকে এই টাকা নেন এবং বিষয়টি নিয়ে মুখ খুললে বা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য:

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা বাবুল হোসেন দাবি করেন, আব্দুল কাদেরকে সন্দেহ করা হয়েছিল সত্য, তবে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তাঁর আত্মীয়স্বজন এসে তাঁকে বাড়ি নিয়ে যান। এ সময় কোনো ধরনের টাকা-পয়সার লেনদেন হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯

আপডেট সময় ০১:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬