ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ নাটোরে ব্যবসায়ীকে আটকে চাঁদা আদায়, ছাত্রদল নেতাসহ অভিযুক্ত ৯ চাঁদাবাজির টাকায় এসআই দস্তগীরের আয়েশি জীবন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চট্টগ্রামে নিয়ালকোর কপার রপ্তানির আড়ালে ১.৭১ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রী দুলুর বিশ্ব ডায়াবেটিস দিবসে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি পরীক্ষা ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, পাইপলাইনে তেল যাবে পতেঙ্গায় নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট জুলাই গণঅভ্যুত্থানে ছয় হত্যা, হাছান-নওফেলসহ ২২ জনের সাক্ষ্যগ্রহণ আজ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

দোকানে চুরি করতে গিয়ে আটক হওয়ার পর এক যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা। পরে ওই যুবক পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে দোকানির অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে চোরকে ছেড়ে দিয়েছে।

গাজীপুরের শ্রীপুর চৌরাস্তার হাসপাতাল রোডে অবস্থিত ‘সুলতান টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে চুরি করতে এসে এক যুবক হাতেনাতে আটক হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নির্জনতার সুযোগ নিয়ে ওই যুবক চুরির উদ্দেশ্যে সুলতান টেলিকমে প্রবেশ করেন। এ সময় দোকানের ভেতর থেকে সন্দেহজনক শব্দ ও গতিবিধি টের পেয়ে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসেন। পরে তাৎক্ষণিক অভিযানে তাঁকে দোকানের ভেতর থেকেই আটক করা হয়।

পরে আটক যুবককে পুলিশের হাতে সোপর্দ করা হলে তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যান বলে জানায় পুলিশ।

তবে দোকানির অভিযোগ, গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইচ্ছাকৃতভাবেই চোরের পক্ষের লোকজনের সঙ্গে আঁতাত করে তাঁকে ছেড়ে দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পুলিশের হাত থেকে চোর ছেড়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০১:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬