আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯নং অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী হিসেবে জনসেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক মো. শিহাব উদ্দিন টোকন।
তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কাঁচা রাস্তা সংস্কার ও পাকাকরণে উদ্যোগ গ্রহণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের মতামত ও এলাকার বাস্তব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করতে চান। এলাকার উন্নয়নে স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করাই তাঁর প্রত্যাশা।
তাঁর মতে, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হবে জনগণের সেবা করা এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকা।
সাংবাদিক মো. শিহাব উদ্দিন টোকন
মেম্বার পদপ্রার্থী
৯নং অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদ
লালপুর, নাটোর।
মো. শিহাব উদ্দিন টোকন-লালপুর (নাটোর) প্রতিনিধি 





















