সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টি দল থেকে বাদ,মুখ খুললেন বাবর

ফর্মের ধারাবাহিক উত্থান-পতনের পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে মুদ্রার অপর পিঠও ‍দেখেছেন বাবর আজম। গত এক বছরে তার পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় স্কোয়াড থেকেই বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। টেস্টে অবশ্য অফফর্মের কারণে ঘরের মাঠে সিরিজের মাঝপথে বাদ দেওয়া হয় সাবেক এই অধিনায়ককে। আর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়ে সমালোচনা আগে থেকেই ছিল, ফলে ঘোষণা দিয়েই তাকে পুরো সিরিজ থেকে ছেটে ফেলা হয়।

বাবর-রিজওয়ানদের বাইরে রেখেই নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যদিও একটি ম্যাচ ছাড়া আর কোনোটিতে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি পাত্তাই পায়নি। এরই মাঝে এই দুই সিনিয়র ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এতদিন সংক্ষিপ্ত ফরম্যাটের দল থেকে বাদ পড়া নিয়ে নীরব থাকা বাবর মুখ খুললেন এবার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের এই তারকা ব্যাটার বলেন, ‘আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কেবল নির্বাচক এবং কোচরাই বলতে পারবেন তারা কী ভাবছেন। আমার কাজ হচ্ছে পারফর্ম করা— হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট। যতদিন আল্লাহ চান আমি খেলা চালিয়ে যেতে চাই। এর আগে (বাদ দেওয়ার সময়) টি-টোয়েন্টি ফিক্সচার থেকে আমাকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছিল। দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেন।’

এই মুহূর্তে চলমান পিএসএলে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের অধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, ‘আমরা একটি উইনিং কম্বিনেশন তৈরির চেষ্টা করছি এবং দুটি জয় পেয়েছি, কিন্তু আমাদের ধারাবাহিকতা প্রয়োজন। দলের ফিল্ডিং আশানুরূপ হচ্ছে না। পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত উইকেট হারানো এবং ক্যাচ হাতছাড়া করা এড়াতে হবে। মানুষ আমাকে আরও লম্বা সময় ব্যাটিংয়ে দেখতে চায়। যা আমি সম্প্রতি করতে পারিনি, কিন্তু প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি দল থেকে বাদ,মুখ খুললেন বাবর

আপডেট সময় ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫