সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

আলকারাজ সরে দাঁড়ালেন , কেন

ঊরুর ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে আলকারাজের সামনে এটা অনেক বড় বাধা হয়ে দেখা দিল।

চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিয়ার্ড গত রোববার হলগার রুনের কাছে বার্সেলোনা ওপেনের ফাইনালে পরাজয়ের ম্যাচটিতে ইনজুরির সমস্যায় পড়েন। এক সংবাদ সম্মেলনে আলকারাজ এ সম্পর্কে বলেছেন, ‘আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনকিছুই অনুকূলে নেই। এ কারনে আমি ঝুঁকি নিতে চাচ্ছিনা। আমি যদি খেলতে নামি তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’

২০২২ ও ২০২৩ সালের বিজয়ী আলাকারাজ তৃতীয়বারের মত মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছিলেন। ২১ বছর বয়সী সোমবার মাদ্রিদে পৌঁছানোর পর এ সপ্তাহে আর অনুশীলনে নামতে পারেননি। এখনো পর্যন্ত ইতালিয়ান ওপেনে না খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি আলকারাজ।

তবে ফ্রেঞ্চ ওপেনের ব্যপারে তিনি আশাবাদী, ‘অবশ্যই রোলা গ্যাঁরোতে সবারর সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবো। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’ প্রসঙ্গত, আগামী ২৫ মে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

আলকারাজ সরে দাঁড়ালেন , কেন

আপডেট সময় ০৪:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫