ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

ডায়াবেটিস থেকে হতে পারে হৃদরোগ

ডায়াবেটিস ও হৃদরোগ এ দুটো পরস্পরের সঙ্গে জড়িত। গবেষণা বলছে ৭০ শতাংশ ডায়াবেটিসের রোগী হৃদরোগে আক্রান্ত হয়েই অকালে মৃত্যুবরণ করে থাকেন।

বর্তমানে ডায়াবেটিসের কারণে অপেক্ষাকৃত কম বয়সী মানুষের হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ৪০ বছরের নিচে অনেক তরুণ নানা ধরনের হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। তাদের একটি বড় অংশ হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত বুঝতেই পারে না যে তার কোনো হৃদরোগ আছে। মূলত ডায়াবেটিসের কারণে  হৃদরোগ হলে বুকে ব্যথা বা চাপ লাগা, ঘাম অথবা পরিচিত উপসর্গগুলো হয় না বললেই চলে, এছাড়া কিছু ক্ষেত্রে ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের উপসর্গ প্রায় এক হওয়ার কারণে অনেক ডায়াবেটিক রোগীই হার্ট অ্যাটাকের উপসর্গ বুঝতে পারেন না।

এমনকি কোনো ধরনের উপসর্গ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে, একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা নীরব হার্ট অ্যাটাক। তাই একমাত্র সচেতনতাই সমাধান।

ডায়াবেটিস থেকে হৃদরোগ হওয়া এড়াতে —

* রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে, তাই শর্করা পরীক্ষা করতে হবে

* রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে

* চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, রক্তে চর্বির মাত্রা নিয়মিত পরীক্ষা করতে হবে ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে চর্বি কমানোর ওষুধ গ্রহণ করা যেতে পারে

* উচ্চ ক্যালরি ও অতিরিক্ত লবণও এড়িয়ে চলতে হবে

* ধূমপান পরিহার করতে হবে

* সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে

* নিয়মিত ব্যায়াম করতে হবে

* ওজন নিয়ন্ত্রণ করতে হবে

তাই নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন ও হৃদরোগ-ডায়াবেটিস রোগ নির্ণয়ে সচেতন হোন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ডায়াবেটিস থেকে হতে পারে হৃদরোগ

আপডেট সময় ০১:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২