সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বাড়ছে

দীর্ঘ ২১ বছর পর বাড়ছে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের ভাতা। গত দুই দশক ধরে তারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা করে। এবার ভাতার অঙ্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

জানা গেছে, ভাতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ক্রীড়া-১ অনুবিভাগ), সদস্যসচিব জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) এবং সদস্য হিসাবে থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।

এই কমিটিকে বাস্তবতার নিরিখে স্বাধীন বাংলা দলের সম্মানি বৃদ্ধির বিষয়ে যথাসময়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ হেমায়েত হোসেনের সই করা এক অফিস আদেশ সোমবার ইস্যু হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ নিজস্ব আয় থেকে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের ভাতা দিয়ে আসছে। শুধু জীবিত সদস্যরা জাতীয় ক্রীড়া পরিষদের দেওয়া ভাতা পেয়ে থাকেন।

৩৫ জনের তালিকা থেকে বর্তমানে এ সংখ্যা ১৭তে কমে এসেছে। স্বাধীন বাংলা ফুটবল দলের অনেক সদস্য বয়সের ভারে ন্যুব্জ। বিভিন্ন রোগে আক্রান্ত। মাসিক তিন হাজার সম্মানি তাদের জন্য বর্তমান সময়ে একেবারেই অপ্রতুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বাড়ছে

আপডেট সময় ১১:৩৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪