ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলমকে রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে দুই বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়। সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে সরওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে তিনি একাধিক সরকার প্রধানের উপপ্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্ব পালন করেন। তবে বিগত ১৫ বছর ধরে বৈষম্যের শিকার হন সরকারের অত্যন্ত মেধাবী এই কর্মকর্তা। তিনি মতিঝিল আইডিয়াল কলেজ, নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

আপডেট সময় ০৮:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪