সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারে যে ক্ষতি হতে পারে

সারা বছর মুখের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই অনেক কিছু ব্যবহার করেন। কিন্তু ঠোঁটের যত্নে বেশিরভাগ মানুষই উদাসীন। নারীদের মধ্যে অনেকের কম বয়স থেকেই ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক মাখার অভ্যাস। কিন্তু এ ধরনের লিপস্টিক ব্যবহারে ঠোঁট কালচে হয়ে যাওয়াসহ আরও বিভিন্ন ক্ষতি হওয়ার বার্তা দিয়েছেন চিকিৎসকরা। 

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ লিপস্টিকেরই রং গাঢ় করার জন্য বিশেষ ধরনের কিছু ধাতব রাসায়নিক ব্যবহার করা হয়। তা ঠোঁটের জন্য ক্ষতিকারক। তবে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করলে এক রকম। কিন্তু গাঢ় রঙের লিপস্টিক দিনের পর দিন মাখতে থাকলে ঠোঁটে সেই রঙের কষ স্থায়ীভাবে থেকে যেতে পারে। এ ছাড়াও লিভারের কোনো সমস্যা থাকলে বা পারিবারিক ইতিহাস থাকলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে।

►ঠোঁট কামড়ানো বা চাটা

ঠোঁট শুষ্ক হয়ে গেলেও কালো ছোপ পড়তে পারে। আবহাওয়ায় আর্দ্রতার অভাবে ঠোঁট শুকিয়ে গেলে, জিহ্বা দিয়ে বারবার ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ালেও দাগ হতে পারে।

যারা নিয়মিত ধূমপান করেন, তাদের ঠোঁট কালো হয়ে যায়। সিগারেটে থাকা নিকোটিন ঠোঁটের ত্বকে, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। তার প্রভাবেই ঠোঁট এবং সেই সংলগ্ন অঞ্চলে কালচে ছাপ পড়ে।

ঠোঁটের যত্নে যা করবেন

► ‘এসপিএফ’ যুক্ত লিপবাম ব্যবহার করুন।

► যতটা সম্ভব হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন।

► দিনে দু’বারের বেশি লিপস্টিক ব্যবহার করবেন না।

► শুতে যাওয়ার আগে অবশ্যই লিপস্টিক তুলে নেবেন।

► মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারে যে ক্ষতি হতে পারে

আপডেট সময় ১২:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২