ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক নরসিংদীতে পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জগৎ দাসের মৃত্যু আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারে যে ক্ষতি হতে পারে

সারা বছর মুখের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই অনেক কিছু ব্যবহার করেন। কিন্তু ঠোঁটের যত্নে বেশিরভাগ মানুষই উদাসীন। নারীদের মধ্যে অনেকের কম বয়স থেকেই ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক মাখার অভ্যাস। কিন্তু এ ধরনের লিপস্টিক ব্যবহারে ঠোঁট কালচে হয়ে যাওয়াসহ আরও বিভিন্ন ক্ষতি হওয়ার বার্তা দিয়েছেন চিকিৎসকরা। 

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বেশির ভাগ লিপস্টিকেরই রং গাঢ় করার জন্য বিশেষ ধরনের কিছু ধাতব রাসায়নিক ব্যবহার করা হয়। তা ঠোঁটের জন্য ক্ষতিকারক। তবে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করলে এক রকম। কিন্তু গাঢ় রঙের লিপস্টিক দিনের পর দিন মাখতে থাকলে ঠোঁটে সেই রঙের কষ স্থায়ীভাবে থেকে যেতে পারে। এ ছাড়াও লিভারের কোনো সমস্যা থাকলে বা পারিবারিক ইতিহাস থাকলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে।

►ঠোঁট কামড়ানো বা চাটা

ঠোঁট শুষ্ক হয়ে গেলেও কালো ছোপ পড়তে পারে। আবহাওয়ায় আর্দ্রতার অভাবে ঠোঁট শুকিয়ে গেলে, জিহ্বা দিয়ে বারবার ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ালেও দাগ হতে পারে।

যারা নিয়মিত ধূমপান করেন, তাদের ঠোঁট কালো হয়ে যায়। সিগারেটে থাকা নিকোটিন ঠোঁটের ত্বকে, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। তার প্রভাবেই ঠোঁট এবং সেই সংলগ্ন অঞ্চলে কালচে ছাপ পড়ে।

ঠোঁটের যত্নে যা করবেন

► ‘এসপিএফ’ যুক্ত লিপবাম ব্যবহার করুন।

► যতটা সম্ভব হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন।

► দিনে দু’বারের বেশি লিপস্টিক ব্যবহার করবেন না।

► শুতে যাওয়ার আগে অবশ্যই লিপস্টিক তুলে নেবেন।

► মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী

গাঢ় রঙের লিপস্টিক ব্যবহারে যে ক্ষতি হতে পারে

আপডেট সময় ১২:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২