ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

বিদ্যুৎ বাঁচাতে পাঞ্জাবে সকাল সাড়ে ৭টায় চালু হবে অফিস

ভারতের পাঞ্জাব রাজ্যে সরকারি অফিস সকাল সাড়ে ৭টা থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আগামী মে মাসের শুরু থেকে এ নির্দেশনা অনুযায়ী অফিস চালু হবে।

শনিবার (৮ এপ্রিল) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে থেকে সব সরকারি অফিস সকাল সাড়ে ৭টায় শুরু হবে এবং দুপুর ২টায় শেষ হবে। নতুন অফিসের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়ে মান বলেন, বিদ্যুৎ বাঁচাতে ও কর্মমক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি অফিসের জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মকালে অফিসের এ সময় পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতে এই প্রথম বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিসের সময় পরিবর্তন করা হচ্ছে। বিদেশি অনেক দেশ প্রতি ছয় মাসে এক ঘণ্টা করে তাদের সময় পরিবর্তন করে সূর্যের আলোকে আরও বেশি ব্যবহার করতে এবং বিদ্যুৎ সাশ্রয় করতে, তিনি বলেন।

বিদ্যুৎ বোর্ডের কথা উল্লেখ করে তিনি বলে, এতে গ্রীষ্মকালে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট থেকে ৩৫০ মেগাওয়াটের বিদ্যুৎ চাহিদা কমবে। এছাড়া এর ফলে কর্মীরা তাদের পরিবারের সঙ্গে কাটানোর জন্য যথেষ্ট সময় পাবে এবং যারা তাদের অফিসে যায় তাদের  সময়মতো সেবা দিতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

বিদ্যুৎ বাঁচাতে পাঞ্জাবে সকাল সাড়ে ৭টায় চালু হবে অফিস

আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩