ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন পীরগঞ্জে ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ, মেঝে-বারান্দায় চিকিৎসাসেবা বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

মিয়ানমারকে হারিয়েই সর্বশেষ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। আজ তাদের হারিয়ে এশিয়ান গেমসে টিকে থাকার লড়াইয়ের লক্ষ্যে নেমেছিলেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।

তবে সে আশায় গুড়ে বালি। মিয়ানমারের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। সান্ত্বনার ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাতে শেষ হয়েছে টুর্নামেন্টের পথচলাও। আজ জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সমানে-সমানে লড়াই হয়েছে দুই দলের। বাংলাদেশের ৪৮ শতাংশের বিপরীতে মিয়ানমারের বল পজেশন ছিল ৫২ শতাংশ। যদিও বাংলাদেশের নেওয়া তিন শটের কোনোটিই ছিল না গোলবারে।

বিপরীতে মিয়ানমারের ৮ শটের ২টিই ছিল জালে। এর মধ্যে শেষ মুহূর্তে ৭৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচান বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। অন্যথায় হার নিয়েই মাঠ ছাড়তে হতো বাংলাদেশকে। অন্য সেভটিও তিনিই দিয়েছেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলার শেষটা আসলে প্রথম দুই ম্যাচের হারে লেখা হয়। কেননা উত্তর কোরিয়ার বিপক্ষে শুরুটাই হয়েছিল ১০-০ ব্যবধানে হারে। ফিরতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হারে। বড় ব্যবধানে হারার পরেও কাগজে-কলমে শেষ আটে যাওয়ার সুযোগ ছিল।

সুযোগের সদ্ব্যবহার করার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মিয়ানমারের বিপক্ষে জয়। নিজেদের কাজটা করার পর প্রার্থনায় বসতে হতো, অন্য প্রতিদ্বন্দ্বীদের ম্যাচ যেন ড্র হয়। কিন্তু বাংলাদেশ নিজেদের কাজটাই ঠিকমতো করতে পারেনি। ফল যা হওয়ার, সেটাই হলো। এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬